শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্যামনগরে পল­ী জীবিকায়ন প্রকল্পে ৩ দিন মেয়াদী আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় পল্লী জীবিকায়ন প্রকল্প (পজীপ) ৩য় পর্যায়ে ৩ দিন মেয়াদী আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর ১ টায় বাংলাদেশ পল­ী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) শ্যামনগরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলার ৪০ জন ব্যক্তির মাঝে উন্নত জাতের হাঁস-মুরগি পালন বিষয়ে প্রশিক্ষণ-পূর্বক সনদ প্রদান করা হয়। উক্ত প্রশিক্ষণে উপজেলা পল­ী উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সনদপত্র প্রদান করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন, সাতক্ষীরা জেলা বিআরডিবির উপ-পরিচালক আবু আফজাল মোহাঃ সালেহ প্রমুখ। প্রশিক্ষক হিসেবে ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মাহাবুবুর রশিদ, অত্র প্রকল্পের উপজেলা প্রকল্প ও কোর্স পরিচালক মোঃ নুরুজ্জামান ও কোর্স সম্বনয়ক প্রনব মলি­ক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com