রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্যামনগরে পানিতে ডুবে মৃত্যু থেকে বাঁচাতে শিশুদের সাঁতার প্রশিক্ষণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় পানিতে ডুবে শিশুদের অপমৃত্যুর হাত থেকে বাঁচাতে সাঁতার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩ সেপ্টেম্বর শনিবার সকাল ১০ টায় উপজেলার যাদবপুর গ্রামের শেখ হোসেন আলীর পুত্র শেখ কামরুজ্জামান নিজ উদ্যোগে সেচ্ছাশ্রমে যাদবপুর গ্রামের বড় পুকুরে গ্রামের বেশ কয়েক জন শিশুকে সাঁতার প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণে কামরুজ্জামান কে আরও সাহায্য করেন আশরাফু ও মনিরুল। কামরুজ্জামান শিশুদের বাবা মায়ের কাছ থেকে নিজ দায়িত্বে নিয়ে এসে শিশুদেরকে সাঁতার শিক্ষিয়ে আবার তাদের বাবা মায়ের কাছে দিয়ে আসেন। কামরুজ্জামান বলেন, আমাদের উপকূলীয় অঞ্চল হওয়ায় প্রতি বছর বন্যা, জলোচ্ছ্বাস, নদী ভাঙন লেগে থাকে, ফলে পুকুর নদী-নালা, খাল-বিল পানিতে থৈথৈ করে। সাঁতার না জানার জন্য পানিতে ডুবে প্রতি বছর বাংলাদেশ অনেক শিশুর মৃত্যুর খবর শোনা যায়। ফলে দেখা যায় মা-বাবা আদরের শিশুটিকে হারিয়ে দিশে হারা হয়ে পড়ছে।অনেক বাবা মা পাগলও হয়ে যায়। তিনি আরও বলেন গত একবছর আগে থেকে আমি এই প্রশিক্ষণ শুরু করেছি যা এখন পর্যন্ত চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com