মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার সোয়ালিয়ায় পুকুরের পানিতে ডুবে ৪ বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুটি উপজেলা সদর সোয়ালিয়া গ্রামের রেজাউল করিমের পুত্র ফয়জুল ইসলাম। ঘটনা সূত্রে জানাযায়, গতকাল ৫ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১টার দিকে শিশু ফয়জুল বাড়ির উঠানে খেলা করছিল। তার মা ফিরোজা বেগম রান্না করছিলো, তার বাবা রেজাউল করিম পার্শ্ববর্তী মৎস্য ঘেরে মাছ ধরছিলেন, দাদা নওশের মিস্ত্রি বাড়ির আঙিনায় ঘেরা দেওয়ার কাজে ব্যস্ত ছিলেন। ঐসময় সবার অগোচরে শিশু ফয়জুল বাড়ির পিছনের পুকুরে পড়ে যায়। এক পর্যায়ে ছেলেকে বাড়ির উঠানে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করে তার মা। খুঁজতে খুঁজতে শিশুটিকে পুকুরের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মিলন হোসেন পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com