মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্যামনগরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে নারকেল চারা বিতরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩

আবু ইদ্রিস শ্যামনগর থেকে \ “কৃষিই সমৃদ্ধি ” মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা “এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে” এই ধারা অব্যাহত রাখতে খরিপ ২/২০২৩-২০২৪ মৌসুম ২০২২-২০২৩ অর্থ বছরের প্রণোদনা ও পূনর্বাসন কর্মসূচীর আওতায় শ্যামনগরের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে নারিকেল চারা বিতরণ করা হয়েছে।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে গতকাল বুধবার সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা কৃষি অফিসে নারিকেল চারা বিতরন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব ডলি, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর সহ আরো অনেকে। ৩০ জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ১৫০০ টি নারকেল চারা বিতরন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা কৃষি অফিসার মোঃ নাজমুল হুদা।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com