মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্যামনগরে ফ্রি চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় ফ্রি চক্ষু চিকিৎসা শিবির ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৫ সেপ্টেম্বর সোমবার সকাল সাড়ে ৯ টায় হাজী সোহারাব ফাউন্ডেশনের উদ্যোগে নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত সেবা গ্রহণকারী ব্যক্তিবর্গ ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে ফ্রি চক্ষু চিকিৎসা শিবির উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স ম আব্দুর সাত্তার, সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল, তথ্য ও গবেষণা সম্পাদক জি এম সালাহউদ্দীন আহমেদ, প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নান, উপজেলা কৃষকলীগের সভাপতি এ বি এম মঞ্জু এলাহি প্রমুখ। উক্ত চক্ষু শিবিরে উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত রোগীদের চক্ষু পরীক্ষা করা হয় এবং বাছাইকৃত ছানিপড়া রোগীদের অস্ত্রপচারের জন্য খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে নিয়ে গিয়ে চক্ষু চিকিৎসা প্রদান করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com