শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্যামনগরে বাঘের নখসহ আটক পল্লি চিকিৎসক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৩১ মে, ২০২৪

বিশেষ প্রতিনিধি ॥ সাতক্ষীরার শ্যামনগরে বন বিভাগের অভিযানে বাঘের নখসহ ডাঃ শরিফ নামে এক পল্লি চিকিৎসককে আটক করেছেন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী বনস্টেশন অফিসের সদস্যরা। গতকাল ৩০ মে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টার দিকে বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা এ বি এম হাবিবুল ইসলামের নেতৃত্বে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের নীলডুমুর খেয়াঘাট থেকে মোঃ শরীফ উদ্দিন (৪৫) ওরফে শরীফ ডাক্তারকে আটক করা হয়। আটককৃত শরীফ উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি গ্রামের মোকাদ্দেস মোল্লার পুত্র। উদ্ধার অভিযান সম্পর্কে বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা এ বি এম হাবিবুল ইসলাম জানান, শরীফের কাছে বাঘের দাঁত ও নখ আছে এমন তথ্যের ভিত্তিতে নীলডুমুর খেয়াঘাটে অবস্থিত মোল্লা ফার্মেসি নামক ঔষধের দোকানে তল্লাশি চালিয়ে তার ব্যবহৃত ড্রয়ার থেকে বাঘের দু’টি নখ জব্দ করা হয়। এবিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে নীলডুমুর খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে বাঘের দু’টি নখসহ শরীফ নামে একজনকে আটক করা হয়েছে। এই সিন্ডিকেটে আরো অনেক চোরাকারবারী জড়িত বলে তথ্য দিয়েছে আটককৃত শরীফ। তবে নখ দু’টি সে কোথা থেকে পেয়েছে ও বাঘের বাকি অংশ কোথায় এটা নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com