রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্যামনগরে বিদ্যুৎপৃষ্টে এক নারীর মৃত্যু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুরে বিদ্যুৎপৃষ্টে হয়ে মাজেদা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সে ঈশ্বরীপুর ধুমঘাট গ্রামের আব্দুল মজিদ গাজীর স্ত্রী। পারিবারিক সূত্রে জানাযায়, গত মঙ্গলবার আনুমানিক রাত ১০ টার দিকে তার মৃত্যু হয়। নিহত মাজেদা বেগমের পুত্র মিজানুর রহমান সাদ্দাম দৈনিক দৃষ্টিপাতকে জানান, প্রতিদিনের ন্যায় আমিও আমার পিতা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান দোকান বন্ধ করে বাড়িতে আসি। বাড়িতে মাকে খুঁজে না পেয়ে আমি পার্শ্ববর্তী আমাদের মুরগির ফার্মে গিয়ে দেখি আমার মা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। পরবর্তীতে থানা পুলিশ এসে আমার মায়ের মৃতদেহ থানায় নিয়ে যায়। এবিষয়ে থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, বিদ্যুৎপৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। সংবাদ পেয়ে মৃতদেহ উদ্ধারপূর্বক ময়না তদন্তে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com