মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক রাজ মিস্ত্রির মৃত্যু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার কাশিমাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। ঘটনা সূত্রে জানাযায়, গতকাল ৩ জুলাই সোমবার বেলা ১১ টার দিকে ইউনিয়নের বাজার সংলগ্ন এলাকায় খাদেম আলীর দ্বিতল ভবনে সেন্টারিং এর কাজ করার সময় রাস্তার পাশে বিদ্যুৎ এর তারে রড লেগে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায়৷ স্থানীয় ও স্বজনদের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। মৃত ব্যক্তি হলেন উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের নতুন বাজারের সোলিম উদ্দীন মোড়লের পুত্র হযরত আলী (৫৫)। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী। তারা মৃত্যুতে অত্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com