মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্যামনগরে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের আর্থিক অনুদানের চেক বিতরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩

এস এম জাকির হোসেন শ্যামনগর থেকে\ শ্যামনগর উপজেলায় বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল ২৬ জুন সোমবার বেলা ১২ টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলার ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক অনুদানের চেক এবং বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার বহি বিতরণ করা হয়। উক্ত বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তা, বিভিন্ন দপ্তর প্রধানগণ, জনপ্রতিনিধি, ইউপি চেয়ারম্যান, সুফলভোগী পরিবারের সদস্যবৃন্দ ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিভিন্ন রোগে আক্রান্ত ৪০ জন রোগীকে ৫০ হাজার টাকা করে মোট ২০ লক্ষ টাকা অনুদানের চেক বিতরণ করেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম.আতাউল হক দোলন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ সাইদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, থানা পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ হাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাহিনুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার আরিফুজ্জামান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com