বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্যামনগরে বিশ্ব যক্ষা দিবস পালিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৫ মার্চ, ২০২২

শ্যামনগর ব্যুরোঃ শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “বিনিয়োগ করি যক্ষা নির্মূলে, জীবন বাঁচাই সবে মিলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বেলা ১১টায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জিয়াউর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যদের বক্তব্য রাখেন ডাক্তার ফাতিমা ইদ্রিস ইভা, ইপিআই মেফতাহুল হক রাজু, স্বাস্থ্য সহকারি ভূপতি, এ এইচ আই আব্দুল­াহ আল-ফারূক (সবুজ), প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু কাওসার প্রমূখ। সভায় বক্তারা যক্ষ্মা নির্মূলে যক্ষ্মা রোগের লক্ষণ, কারণ ও প্রতিকার বিষয়ে জনসাধারণের সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। উপস্থিত স্বাস্থ্যকর্মীদেরকে ডস্ পদ্ধতিতে যক্ষা রোগের ঔষধ খাওয়ানোর ব্যাপারে উদ্বুদ্ধ করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্য কর্মীগণ উপস্থিত ছিলেন। এর পূর্বে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com