মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্যামনগরে বীর মুক্তিযোদ্ধা সাবেক সিভিল সার্জন ডাঃ এম এ জলিলের সহধর্মিনীর ইন্তেকাল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় বীর মুক্তিযোদ্ধা ডাঃ আলহাজ্জ্ব এম এ জলিল এর সহধর্মিনী ও সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এর ছোট মাতা মেহেরুন্নেসা ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। এমতাবস্থায় গত রবিবার রাত ১১ টা ৩০ মিনিটে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১২ টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান। মৃত্যু কালে তিনি ৫ পুত্র, ১ কন্যা জামাতা সহ পৌত্র পৌত্রী নাতি নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গিয়েছেন। গতকাল সোমবার বাদ যোহর নকিপুর জমিদারবাড়ী ঈদগাহ ময়দানে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। দল মত নির্বিশেষে তার জানাজায় বিভিন্ন শ্রেণী পেশার সহস্রাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। তার মৃত্যুতে অত্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com