সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্যামনগরে ভারতীয় বিড়ি, মোটরসাইকেল সহ এক ব্যক্তি আটক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় ভারতীয় পাতার বিড়ি ও মোটরসাইকেল সহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ঘটনার সূত্রে জানাযায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিসিজি স্টেশন কৈখালী কর্তৃক উপজেলার বংশীপুর বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একটি মোটরসাইকেল (সাতক্ষীরা-হ-১৭৪০৬০) এবং ১৮০২০ শলাকা (১০৬০ প্যাকেট) ভারতীয় পাতার বিড়িসহ ০১ ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তি উপজেলার খ্যাগড়াদানা গ্রামের মোঃ শহীদ গাজীর পুত্র মোঃ ফারহাদুল ইসলাম (২২)। জব্দকৃত পাতার বিঁড়ি মোটরসাইকেল ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়। এবিষয়ে থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনা সত্যতা নিশ্চিত করে দৈনিক দৃষ্টিপাতকে জানান, কোস্টগার্ড কর্তৃক বিড়ি ও মোটরসাইকেল সহ এক ব্যক্তিকে আটক করে থানায় হস্তান্তর করেছে। আসামিকে জেল হাজতে রাখা হয়েছে। আগামীকাল সোমবার অর্থাৎ আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com