রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্যামনগরে ভূমি ও জলাশয়ে নারী নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৯ আগস্ট, ২০২২

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় ভূমি ও জলাশয়ে নারী নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৮ আগষ্ট রবিবার সকাল ১০টায় নকশীকাঁথার আয়োজনে বাদাবন সংঘের সহযোগিতায় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির হলরুমে ভূমি ও জলাশয়ে নারী নেতৃত্ব বিষয়ক ২দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও নকশীকাঁথার সভাপতি অধ্যাপিকা শাহানা হামিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাদাবন সংঘ প্রোগ্রাম ম্যানেজার জুলি বাড়ৈ, এ্যাডঃ জাহাঙ্গীর আলম সিদ্দিকী প্রমুখ। প্রশিক্ষণে নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী ও প্রোগ্রাম অফিসার তাছলিমা খাতুন প্রশিক্ষক হিসাবে নারী অধিকার, নারীবাদী ভাবনা, নারীর ভূমি ও জলাশয়ের প্রয়োজনীয়তা, উত্তরাধিকার আইনে ভূমিতে নারীর অংশ, ভূমি অফিস ও মালিকানা সংক্রান্ত কাগজপত্রের সাথে পরিচিতি, জলবায়ু কি, নারীর জীবনে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও প্রতিরোধে করণীয়, সমাজে নেতা হিসেবে নারীবাদীদের অবস্থান, দ্বন্দ কি, দ্বন্দ নিরসনে করণীয়, সামাজিকতা সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com