মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্যামনগরে রাতে আগুন লেগে স’মিল ভস্মীভূত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার বংশীপুরে অগ্নিকাণ্ডে আল্লাহর দান ফার্ণিচার এন্ড স’মিল ভস্মীভূত হয়ে গেছে। ঘটনা সূত্রে জানাযায়, গতকাল ২২ ডিসেম্বর শুক্রবার দিবাগত রাতে বংশীপুর এলাকায় সড়কের পাশে আল্লাহর দান ফার্ণিচার এন্ড স’মিলে হটাৎ আগুন লাগে। কোথা থেকে আগুনের সূত্রপাত সেটা জানা যায়নি। বংশীপুর এলাকায় সড়কের পাশে স’মিলে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয় এলাকাবাসী। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে স’মিলের মালিক মোঃ নুরুজ্জামান গাজী জানান, স’মিলে আগুন লেগে মেশিনসহ যাবতীয় কাঠ এবং ফার্ণিচার পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার প্রায় ৭ থকে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com