মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্যামনগরে স্বাস্থ্য পুষ্টি ও স্বাস্থ্য বিধি পরিষেবার মান উন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় স্বাস্থ্য পুষ্টি ও স্বাস্থ্য বিধি পরিষেবার মান উন্নয়নে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সচিবদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৯ সেপ্টেম্বর বেলা ১১ টায় নবযাত্রা-২ প্রকল্প এর সহযোগিতায় উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তা, উপজেলার সকল ইউপি চেয়ারম্যান ও সচিবদের অংশগ্রহণে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভার কার্যক্রম উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সাইদ-উজ-জামান সাঈদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ একে এম জাফরুল আলম বাবু, ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা প্রমুখ। সভায় স্বাস্থ্য পুষ্টি ও স্বাস্থ্য বিধি পরিষেবার মান উন্নয়নে করণীয় সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়ার্ল্ড ভিশন নবযাত্রা প্রকল্পের হেলথ এন্ড নিউট্রিশান স্পেশালিস্ট মোঃ মোক্তার হোসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com