রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্যামনগর উপজেলা আ’লীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ মাহবুব-উল-হক আর নেই সর্বস্তরে শোকের ছায়া

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২০ আগস্ট, ২০২৩

গাজী খালিদ সাইফুল­াহ \ শ্যামনগর উপজেলা আ’লীগের অন্যতম সহ-সভাপতি ঐতিহ্যবাহী শেখ পরিবারের কৃতি সন্তান, শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব এসএম আতাউল হক দোলনের মামা, ইশ্বারীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সদ্য পবিত্র হজ্জব্রত পালনকারী আলহাজ্ব শেখ মাহবুব-উল-হক(৭০) চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় নিউরো সাইন্স হাসপাতালে শনিবার ভোর ৬,১৫ মিনিটে ইন্তেকাল করেন। ইন্না-লিল­াহ……রাজিউন। তিনি শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের রমজাননগর গ্রামের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব শেখ আব্দুল মান্নান এর মেজো পুত্র। জানাগেছে, তিনি ১৭ ই আগষ্ট হঠাৎ স্টোক অসুস্থতা অনুভব করলে দ্রুত সাতক্ষীরার একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা অবনতি হওয়ায় চিকিৎসার জন্য ঢাকা রেফার করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরহুমের গ্রামের বাড়ী রমজাননগর শেখবাড়ী ঈদগাহ ময়দানে মাগরিব বাদ জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আ’লীগ সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একে ফজলুল হক সরদার। উপজেলা আ’লীগ সভাপতি সংসদ সদস্য এসএম জগলুল হায়দার, সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সহ উপজেলা আ’লীগ নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক সহ অত্র উপজেলা ইউনিয়নের হাজার হাজার মুসল­ীরা। মৃত্যু কালে তিনি ২ পুত্র ১ কন্যা সহ অসংখ্য গুনাগহী রেখে গেছেন। তাহার মৃত্যুতে অত্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি ইশ্বারীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন ও কর্মময় জীবন সৎ ও নিষ্ঠার সাথে অতিবাহিত করেন। জানাজা নামাজে ইমামতি করেন হাফেজ হুজাইফা। এর পূর্বে উপজেলা আ’লীগের উদ্যোগে মরহুমের কফিনে শ্রদ্ধা জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com