মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্যামনগর থানার আয়োজনে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

এস এম জাকির হোসেন শ্যামনগর থেকে ॥ শ্যামনগর উপজেলায় শারদীয় দুর্গাপূজা ২০২৩ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৪ অক্টোবর শনিবার বেলা ১১ টায় শ্যামনগর থানার আয়োজনে থানা চত্বরে থানা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের পূজা উদযাপন পরিষদের সভাপতি-সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার কালিগঞ্জ (সার্কেল) মোঃ আমিনুর রহমান। এসময় তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন শারদীয়া দুর্গাপূজা। এই সম্প্রীতি বজায় রাখতে উপজেলার সকল পূজা মন্ডপে থানা পুলিশ, আনসার, ভিডিপি সহ সকল বাহিনীর নিরাপত্তা জোরদার করা হবে। পূজা মন্ডপের নিরাপত্তা জোরদার করতে পূজা মণ্ডপে সিসি ক্যামেরার আওতায় আনা হবে। উৎসবমুখর পরিবেশে শ্যামনগর উপজেলায় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তিনি পূজা মন্ডপের সভাপতি সম্পাদককে বলেন আপনারা নিশ্চিন্তে পূজা উদযাপন করবেন আইন-শৃঙ্খলা বাহিনী সর্বক্ষণই আপনাদের সাথে আছেন। তিনি বাঙালির উৎসব শারদীয় দুর্গাপূজা সুন্দরভাবে উদযাপনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডঃ কৃষ্ণপদ মন্ডল, প্রধান উপদেষ্টা পরিমল কৃষ্ণ মন্ডল, সহ-সভাপতি প্রধান শিক্ষক কৃষ্ণনন্দ মুখার্জি, যুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবয়াক বিষ্ণপদ মন্ডল, সাংবাদিক এম কামরুজ্জামান, হরিরনগর সেবাশ্রমের ভূমি দাতা ও প্রতিষ্ঠাতা বাদল কুমার মন্ডল প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন এস আই অমিত কুমার মন্ডল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com