স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় মহান মে দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রমিক মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে গত সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার তালা সার্কেল মো: সাজ্জাদ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, জেলা বাস মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ আবু আহমেদ, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, জেলা আ’লীগের দপ্তর সম্পাদক ও শ্রমিক নেতা শেখ হারুন-উর রশিদ, জেলা শ্রমিকলীগের আহবায়ক আব্দুলাহ সরদার, সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি, মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শেখ রবিউল ইসলাম রবি, সাধারন সম্পাদক আখতারুজ্জামান মহব্বত। সভায় সমাপনী বক্তব্য জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, সকল কাজের নির্ধারিত সময় বেধে দেওয়া উচিত। শ্রমিকরা সঠিক নিয়ম অনুযায়ী কাজ করলেও তার প্রাপ্য সঠিক ভাবে দেওয়া হয় না, আজ এদিনে শ্রমিকরা তাদের ন্যার্য দাবি আদায়ের জন্য শিকাগো শহরে বিক্ষোভ করেছিল। সেদিন বহু শ্রমিকের প্রানের বিনিময় শ্রমিকের দাবি পুরন হয়েছে। তিনি আরো বলেন দীর্ঘ সময় গাড়ী চালনা ঠিক নয়। বিশ্রাম ছাড়া গাড়ী চালানোর জন্য এতো দূর্ঘটনা। আপনারা শুধু গাড়ী চালাবেন এটা হয় না আপনার জন্য বিশ্রাম ও বিনোদন প্রয়োজন। বর্তমান আ’লীগ সরকার শ্রমিক বান্ধব। শ্রমিকদের অধিকার রক্ষায় সরকার কাজ করছেন। এমনকি শ্রমিকদের প্রশিক্ষনের ব্যবস্থা করেছে। স্মার্ট বাংলা গড়তে শ্রমিক মালিক সহ সকলকে ঐক্য বদ্ধ হয়ে কাজ করতে হবে। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা ও শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অতি: জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন।