মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্রীউলা ইউনিয়নের কলিমাখালী প্রায় ১কিঃ মিঃ রাস্তাটির বেহাল দশা জনদূর্ভোগ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৬ জুন, ২০২৪

শ্রীউলা (আশাশুনি) প্রতিনিধি ॥ সাতক্ষীরা জেলাধীন আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের কলিমাখালী গ্রামের শামছুর মোড়লের বাড়ী থেকে একই গ্রামের আব্দুল হামিদ গাজীর বাড়ী পর্যন্ত প্রায় ১কিঃ মিঃ রাস্তাটির বেহাল দশা জনদূর্ভোগ চরমে। রাস্তাটি দিয়ে প্রতিদিন শতশত গ্রামবাসী যাতায়াত করে থাকেন। কলিমাখালী কার্পেটিং রাস্তা থেকে কলিমাখালী ওয়াপদার রাস্তার মধ্যে সংযোগ রাস্তা এটি। রাস্তাটি ব্যবহার করে বিভিন্ন শ্রেণীর কোমলমতি ছাত্র-ছাত্রীরা কলিমাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়, পার্শ্ববর্তী হিজলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, কলিমাখালী আজিজিয়া সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা ও মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া আসা করে থাকে। সুপার সাইক্লোন আম্ফানের পর থেকে নাম মাত্র মাটি পড়লেও রাস্তাটি সংস্কার করা হয়নি ফলে ছাত্র ছাত্রীদের ও গ্রামবাসীদের ভোগান্তির শেষ নেই। ভুক্তভোগীদের প্রানের দাবী যাতে যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপে রাস্তাটি সংস্কার করে কোমলমতি ছাত্র-ছাত্রী রাস্তাটি ব্যবহার করে তারা তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে যেতে গারে এবং গ্রামবাসীও পূর্বের ন্যায় যাতায়াত করতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com