সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্রীপুর কুড়িকাহুনিয়ার বেড়িবাঁধে ফাটলে ধ্বস \ প্লাবিত হতে পারে প্রতাপনগর \ আতংকিত এলাকাবাসী

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২

মাসুম প্রতাপনগর (আশাশুনি) থেকে \ প্রতাপনগরে ইউনিয়নের শ্রীপুর কুড়িকাহুনিয়া লঞ্চ টার্মিনাল ঘাটের দক্ষিণ অংশের মারাত্মক ঝুঁকিপূর্ণ জরাজীর্ণ বেড়িবাঁধে ফাটল ধ্বংস লেগেছে। জরুরী ভিত্তিতে আরো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে প্লাবিত হতে পারে প্রতাপনগর। নির্ঘুম রাত কাটাচ্ছে আতংকিত এলাকাবাসী। গোন জোয়ারের সময় নদীর পানি বৃদ্ধি, ঝড়োহাওয়ায় তুফানের আঘাত আঘাতে ক্ষতবিক্ষত করে বেড়িবাঁধ, এছাড়াও নদীর গতিপথের স্রোত ধারার সারাসরি আঘাত আঘাত করে শ্রীপুর কুড়িকাহুনিয়া লঞ্চ টার্মিনাল ঘাট এলাকায়। যে কারনে ঘুর্নিঝড় আম্ফান ইয়াস প্রভাবে এসব স্থানের বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল প্রতাপনগর। অবস্থা দৃষ্টে মনে হয় আবারও শ্রীপুর কুড়িকাহুনিয়া লঞ্চ টার্মিনাল ঘাটের দক্ষিণ অংশের মারাত্মক ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হতে পারে যে কোন মুহুর্তে। উলে­খ্য ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ এলাকা পরিদর্শন করেছেন সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ। এবং পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে ঠিকাদার নিয়োগ ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের দিয়ে ভিতর নতুন বেড়িবাঁধ নির্মাণ কাজ চলছে। এছাড়াও ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ ভাঙ্গন রোধে জিয়ো ব্যাগের টিউব ও মাটি দিয়ে বাঁধ টিকিয়ে রাখার চেষ্টা চলছে। কিন্তু বেড়িবাঁধ রক্ষায় কাজের গতি সীমা ও সঠিক সময়ে সঠিক কাজ করা না করা নিয়ে এলাকার অনেক সচেতন গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রশ্ন তুলেছেন। এহেন পরিস্থিতিতে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন কর্তৃপক্ষ তথা সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী সচেতন উপকূলীয় এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com