বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্রীলঙ্কাকে হারালো নিউজিল্যান্ড

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩

এফএনএস স্পোর্টস: ক্রাইস্টচার্চ টেস্টে শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। শ্রীলঙ্কার দেওয়া ২৮৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ম্যাচের শেষ বলে ২ উইকেট হাতে রেখে জয় পায় কিউইরা। এই ম্যাচ হেরে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে থেকে ছিটকে গেল লঙ্কানরা। শ্রীলঙ্কার দেওয়া ২৮৫ রানের ছুঁতে শেষ পাঁচ ওভারে ৩৭ রান প্রয়োজন ছিল কিউইদের। হাতে ছিলো পাঁচ উইকেট। সেখান থেকে ৩ উইকেট হারিয়ে ৩৭ তুলে নিয়ে দারুণ জয় পায় নিউজিল্যান্ড। ১২১ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে কেন উইলিয়ামসন। এছাড়াও ড্যারিল মিচেল ৮১ রানের অনবদ্য ইনিংস খেলেন। শ্রীলঙ্কার আসিথা ফার্নান্দো ৩টি ও জয়সুরিয়া নেন ২টি উইকেট। এই ম্যাচে হারের ফলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে থেকে ছিটকে গেল শ্রীলঙ্কা। আর তাই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার সঙ্গী হলো ভারত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com