শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয় করাই বাংলাদেশের লক্ষ্য -সাকিব

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৪ এপ্রিল, ২০২২

এফএনএস স্পোর্টস: আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। স্বাগতিকদের সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা। দু’টো ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। তার আগেই শুরু হয়ে গেছে উত্তেজনা। এবার কেমন খেলবে টাইগাররা, সেটাই বড় প্রশ্ন। ওয়ানডেতে দাপট দেখালেও টেস্টে এখনো ছোট দল বাংলাদেশ। হোক সেটা দেশ কিংবা বিদেশের মাটিতে, টাইগাররা খাবি খাবে এটাই যেন নিয়তি। তবে আসন্ন সিরিজে বাংলাদেশকেই ফেবারিট মানছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সবকিছু ঠিকঠাক থাকলে সাকিব এই সিরিজে খেলবেন। সেই লক্ষ্যে দেশে ফিরে এসেছেন। খেলছেন রূপগঞ্জের হয়ে ডিপিএলের সুপার লিগও। মূলত শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি নিতেই তার ডিপিএল খেলা। গত শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিব জানালেন, কন্ডিশনের দিক থেকে বাড়তি সুবিধা হয়তো পাওয়া যাবে না। তবু, এই সিরিজে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা বেশি। সাকিব আল হাসান বলেন, ‘অবশ্যই ভালো করার আশা থাকবে। সিরিজ জেতাই লক্ষ্য আমাদের। শ্রীলঙ্কা বেশ ভালো দল, তবুও আমার মনে হয় আমাদের ভালো করার সম্ভাবনা খুব বেশি। যদিও দুই দেশের কন্ডিশন প্রায় কাছাকাছি। তারপরও আমরা সিরিজ জেতার আশা করছি।’ খুব শীগ্রই বাংলাদেশে পা রাখবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। আগামী (১৫ মে) থেকে প্রথম টেস্ট মাঠে গড়াবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৩ মে থেকে, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com