রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশ দল ঘোষণা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩

এফএনএস স্পোর্টস: আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য গত মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় নারী দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৫ এপ্রিল শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হবে বাংলাদেশ জাতীয় নারী দল। এর মাঝে ওয়ানডে সিরিজটি আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের তৃতীয় সংস্করণের অন্তর্ভুক্ত। আগামী ২৯ এপ্রিল পি সারা ওভালে শুরু হবে ওয়ানডে সিরিজ। এর আগে ২৭ এপ্রিল এই ফরম্যাটে একটি অনুশীলন ম্যাচ খেলবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট একাদশ। একই ভেন্যুতে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে ২ এবং ৪ মে। এরপর ৭ মে টি-টোয়েন্টি ফরম্যাটের অনুশীলন ম্যাচ খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা প্রেসিডেন্ট একাদশ। ৯ মে সিংহলিজ স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি। একই ভেন্যুতে বাকি দুই ম্যাচ হবে ১১ এবং ১২ মে। বাংলাদেশ দল : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), ফারজানা হক পিংকি, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, সানজিদা আক্তার মেঘলা, সোবহানা মুস্তারী, লতা মÐল, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, রিতু মনি, দিশা বিশ্বাস, রাবেয়া, সুলতানা খাতুন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com