মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সংসদে ধর্মমন্ত্রী \ চলতি বছরে হজ করতে পারবেন এক লাখ ২৭ হাজার ১৯৮ জন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩

ঢাকা ব্যুরো \ চলতি বছরে বাংলাদেশ থেকে হজ করতে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। রবিবার (৮ জানুয়ারি) সরকার দলীয় এমপি এম আব্দুল লতিফের এক প্রশ্নের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান সংসদকে এ তথ্য জানান। এর আগে বিকাল সোয়া ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে চলতি এ অধিবেশন শুরু হয়। একই এমপির প্রশ্নের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী আরও জানান, ২০০৯ সালে হজযাত্রীর সংখ্যা ছিল ৫৮ হাজার ৬২৮ জন, যা ২০১৯ সালে বেড়ে হয় ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন। কিন্তু করোনা পরিস্থিতির কারণে ২০২২ সালে হজ যাত্রীর সংখ্যা কমে দাঁড়ায় ৬০ হাজার ১৪৬ জনে। করোনার প্রার্দুভাব কমে আসায় চলতি ২০২৩ সালে হজ যাত্রীর সম্ভাব্য কোটা বেড়েছে। এর সুবাধে চলতি বছরে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন। ২০০৯ এর তুলনায় যা ১৪৮ শতাংশ বেড়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com