বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সকালে বিশ্বকাপ নিয়েই ঘুম থেকে উঠলেন মেসি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২

এফএনএস স্পোর্টস: বর্ণাঢ্য ক্যারিয়ারে অসংখ্য অর্জনের সাথে একটাই আক্ষেপ ছিল―বিশ্বকাপ শিরোপা। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে গিয়ে সেই আশাও পূরণ হয়ে গেল মেসির। ৩৬ বছর পর বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা। কাতারের লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপ উঁচিয়ে ধরলেন লিওনেল মেসি। ট্রফির গায়ে এঁকে দিলেন চুমু। চোখ দিয়ে ঝরল আনন্দাশ্রæ। যে ট্রফি এত আরাধ্য, সেটাকে কি হাতছাড়া করা যায়? অন্তত মেসি মনে হয় একমুহূর্তও ট্রফিটা হাতছাড়া করতে রাজি নন। তাই বিশ্বকাপ ট্রফি জড়িয়ে ধরেই ঘুমিয়ে পড়েছিলেন। সকালে ঘুম থেকে উঠেছেনও সেভাবেই। ট্রফি পাশে রেখেই ‘বেড টি’ নিয়েছেন। সোশ্যাল সাইটে সেই ছবিগুলো পোস্ট করে সবাইকে জানিয়েছেন কতটা আনন্দে কাটছে তার দিনগুলো। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১৭১টি ম্যাচ খেলেছেন মেসি। করেছেন ৯৬টি গোল। পাঁচটি বিশ্বকাপ খেলেছেন। ফাইনাল খেলেছেন দুইবার। শেষ বিশ্বকাপেই পেলেন শিরোপার স্বাদ। গত বছর জিতেছেন কোপা আমেরিকা। ক্লাব ফুটবলে এমন কোনো শিরোপা বা সম্মান নেই যেটা সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসি অর্জন করেননি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com