রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সখিপুরের কামটায় চেতনা নাশকের মাধ্যমে অজ্ঞান করে অর্থ সম্পদ লূট ঃ অজ্ঞান চারজনকে হাসপাতালে ভর্তি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

দেবহাটা অফিস ॥ দেবহাটার সখিপুর ইউনিয়নের কামটা গ্রামে চেতনা নাশক এর মাধ্যমে অজ্ঞান করে নগত অর্থ ও পণ্য সামগ্রী লুট করে নিয়ে গেছে দুর্বৃত্ত চক্র। শুক্রবার দিবাগত রাতে কামটার কৌশিক সেনাগুপ্তের বাড়ীতে এ ঘটনা ঘটে। শুক্রবার রাতে কোন এক সময় চেতনা নাশক দিয়ে অজ্ঞান করা চক্রটি কৌশিক সেনাগুপ্তের বাসা বাড়ীতে অনুপ্রবেশ পরবর্তি চেতনা নাশকের মাধ্যমে অজ্ঞান করে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার সহ অন্যান্য সামগ্রী নিয়ে গেছে। চেতনা নাশক ¯েপ্রতে অজ্ঞান হওয়ারা হলেন কৌশিক সেনাগুপ্ত ৫০, তার স্ত্রী মৌসুমী সেনাগুপ্ত ৪৫, কাকা তপন সেনাগুপ্ত ৬২ ও কাকি নুপুর সেনাগুপ্ত ৫০। মুমুর্ষ অসহায় তাদেরকে সখিপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক সাকিব হাসান বাধনের অধিনে তাদের চিকিৎসা চলছে। দেবহাটা থানা পুলিশ ঘটনাস্থল কামটার কৌশিক সেনাগুপ্তের বসতবাড়ী পরিদর্শন করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com