সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সখিপুর কিশোরী সংঘের প্রশিক্ষন ক্লাস অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩

দেবহাটা অফিস \ বিআরডিবি কর্তৃক বাস্তবায়নাধীন দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল­ী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) এর দেবহাটা উপজেলার কিশোরীদের বাল্য বিবাহ, বয়ঃসন্ধি কালের পরিচিতি, ইভটিজিং, কুসংস্কার ও সঞ্চয়ী মনোভাব তৈরী সহ প্রভৃতি সচেতনতা বৃদ্ধির জন্য সরকারি নির্দেশনা মোতাবেক দেবহাটা উপজেলার ২টি স্কুল পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিটি বিদ্যালয়ে ১০০ জন কিশোরী ছাত্রী নিয়ে পল­ী উন্নয়ন কিশোরী সংঘ গঠন করা হয়েছে। কিশোরীদের বাল্য বিবাহ রোধে ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি সহ ভবিষ্যত সঞ্চয় মুখী করনে প্রতিমাসে ৫০-২০০ টাকা করে সঞ্চয় জমা নেওয়া হয় এবং সরকার প্রনোদনা দেয় জমাকৃত সঞ্চয়ের দ্বিগুন। উলে­খিত বিদ্যালয়ের সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে কিশোরী সংঘের প্রশিক্ষন ক্লাস অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক শেখ তাহিরুজ্জামান, প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আঃ লতিফ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পল­ী উন্নয়ন কর্মকর্তা তানজিয়ারা খাতুন, সহকারী পল­ী উন্নয়ন অফিসার (ইরেসপো) মো: সোহরাব হোসেন, দৃষ্টিপাত দেবহাটা ইউনিয়ন প্রতিনিধি উত্তম কুমার রায়। উক্ত প্রশিক্ষন ক্লাস শেষে কিশোরী সংঘের সদস্যদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য ও শিক্ষা সামগ্রী বিতরন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com