শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সখিপুর নারী ফুটবল ম্যাচে রাজশাহী জয়ী

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪

দেবহাটা অফিস ॥ দেবহাটার সখিপুর সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ ফুটবল মাঠে গতকাল রাজশাহী ও সাতক্ষীরা জেলা মহিলা ফুটবল দলের মধ্যে অনুষ্ঠিত হলো জাকজমক ময় প্রীতি ফুটবল ম্যাচ। আশার আলো সংস্থার আয়োজনে উক্ত মহিলা ফুটবল ম্যাচে মোবাইল ফোন কনফারেন্স বক্তব্য রাখেন প্রধান অতিথি আ’লীগ কেন্দ্রীয় নেতা, প্রাক্তন মন্ত্রী অধ্যাপক ডা: আ,ফ,ম রুহুল হক এমপি, আশার আলোর উপদেষ্টা ও আ’লীগ যুগ্ম সম্পাদক শেখ ফারুক হোসেন রতনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, ওসি তদন্ত নুরুস সালাম সিদ্দিক, প্রকৌশলী শোভন সরকার, কৃষি অফিসার শরিফ তিতুমীর, কেবিএ কলেজ শিক্ষক আবু তালেব, আশার আলোর পরিচালক আবু আব্দুল্লাহ, উদয়ন সংঘের সম্পাদক মিজানুর রহমান, ইউপি সদস্য নূর মোহাম্মদ প্রাক্তন মেম্বর আকবর হোসেন প্রমুখ। প্রতিদ্বন্দিপূর্ণ খেলায় সাতক্ষীরা মহিলা ফুটবল দলকে দুই শুন্য গোলে পরাজিত করে রাজশাহী মহিলা ফুটবল দল, খেলায় বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি ঘটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com