মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সত্যি হলো তাসকিনের আশঙ্কা, আবারও বাউন্স হলো চেক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

‘ওটা (চেক বাউন্স) হলে তো কিছু করার নেই। আশা করি হবে না, উইকেটের মতো বাউন্স করবে না’। নিতান্তই মজা করে কথাটি বলেছিলেন তাসকিন আহমেদ। কিন্তু দুর্ভাগ্য স্বরূপ সেটাই হলো। দুর্বার রাজশাহীর প্লেয়ারদের পেমেন্ট চেক আবারও বাউন্স হয়েছে। বিপিএলে প্রতিদিনই নতুন, নতুন সব ঘটনার জন্ম দিচ্ছে দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। আবারও চেক বাউন্স হওয়াতে নতুন করে বিপদে দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। খেলোয়াড়দের পারিশ্রমিক যথা সময়ে না দেওয়া, চট্টগ্রামে হোটেল বিল দিতে না পেরে বিব্রতকর অবস্থা, টাকা পাননি বলে ম্যাচ বয়কট করে দলের বিদেশি ক্রিকেটাররা; এমন নানা নেতিবাচক ঘটনার পর গতকাল রাজশাহীকে নিয়ে সর্বশেষ বিতর্ক, প্লেয়ারদের পেমেন্ট চেক আবারও বাউন্স হয়েছে। রাজশাহীর ইতোমধ্যে গ্রুপ পর্বের সব ম্যাচ খেলা শেষ। প্লে—অফের দৌড়ে তারা এখনও টিকে থাকলেও তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকে। এই ক্ষেত্রে রাজশাহী যদি প্লে—অফে সুযোগ না পায় তাহলে চলমান বিপিএলে তাদের আর কোনো ম্যাচ নেই। ১২ ম্যাচে ষষ্ঠ জয়ে ১২ পয়েন্ট নিয়ে এখন আরও উজ্জ্বল রাজশাহীর প্লে—অফে খেলার সম্ভাবনা। তবে সেই হাসি আবারও মলিন হয়ে গেছে ক্রিকেটারদের। রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচের আগে চেক দিলেও ব্যাংকের অ্যাকাউন্টে টাকা না থাকায় টাকা তুলতে পারেননি ক্রিকেটাররা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com