শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সদর থানা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজা সহ আটক ২

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, সদর উপজেলার কুলিয়াডাঙ্গা গ্রামের মৃত আরাফাত আলীর পুত্র মো: আবুল হোসেন (৪৮) একই গ্রামের নূর ইসলামের পুত্র তাজউদ্দীন হোসেন উরফে ধোনা (২৮)। পুলিশ সূত্রে জানাগেছে, সদরের মৃগিডাঙ্গা এলাকায় মাদকদ্রব্য ক্রয় বিক্রয় হচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে পুলিশের একটি দল অভিযান চালিয়ে পাঁকা রাস্তার উপর থেকে ২ কেজি গাঁজা সহ তাদের আটক করে। আটককৃতদের বিরুদ্ধে সদর থানায় মামলা পূর্বক জেল হাজতে প্রেরন করা হয়েছে। সদর থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com