স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সদর থানা পুলিশের পৃথক অভিযানে ২ কেজি গাঁজা ও ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানাগেছে, সোমবার রাতে মাদকদ্রব্য ক্রয় বিক্রয় হচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে পুলিশের একটি টিম সদরের বাশদহা রেউই বাজার বীর মুক্তিযোদ্ধা রুহুল কুদ্দুস সড়ক থেকে ২কেজি গাজা সহ পলাশ সরদার (৩২) কে আটক করে। সে পাঁচরুখী (পূর্বপাড়া) গ্রামের মাকফুর সরদারের পুত্র। অপরদিকে ঐ দিন সাতানী আব্দুল ওহাবের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে মোঃ সহিদ হাসান (২১) কে ৫০ পিচ ইয়াবা সহ পুলিশ আটক করে। সে ঐ গ্রামের আব্দুস ওহাবের পুত্র। উভয় আসামীর বিরুদ্ধে সদর থানায় পৃথক মামলা পুর্বক আসামীদের জেল হাজতে প্রেরন করা হয়েছে। সদর থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন।