সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের সন্তানদের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের সন্তানদের অংশগ্রহণে খুলনা বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার সকালে খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ। প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, আমাদের মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলা শুধু শরীর গঠনে সহয়তা করে না, পাশাপাশি আমাদের মেধা বিকাশেও সহয়তা করে। আমরা যারা প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারী তাদের সন্তানদের মানসিক বিকাশ, সুস্থ ও সুন্দরভাবে হতে পারে এবং সে যেন নিজেকে জাতীয় পর্যায়ের একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে, এ জন্য এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম। বিশেষ করে এ্যাথলেটিক্স অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সরোজ কুমার নাথ ও বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, খুলনার বিভাগীয় কার্যালয়ের পরিচালক মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম। এসময় খুলনা বিভাগের ১০ জেলার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসকগণ উপস্থিত ছিলেন। খুলনা বিভাগীয় প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।-তথ্য বিবরণী

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com