শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সর্বনিম্ন ২৫ হাজার টাকা বেতন চান চতুর্থ শ্রেণির কর্মচারীরা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৯ মে, ২০২২

এফএনএস: নবম জাতীয় বেতন কমিশন গঠন করে এক দশমিক পাঁচ হারে বেতন স্কেল সর্বনিম্ন ২৫ হাজার ২০০ টাকা নির্ধারণসহ ১০ দফা দাবি জানিয়েছেন চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারীরা। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ হলে বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সভাপতি মো. আজিম। লিখিত বক্তব্যে এ সময় বিভিন্ন দাবি তুলে ধরেন তিনি। তিনি বলেন, আমাদের ৪০ শতাংশ মহার্ঘ ভাতা দিতে হবে। বাড়ি ভাড়া ৮০ শতাংশ, চিকিৎসা ভাতা তিন হাজার ৫০০ টাকা, শিক্ষা ভাতা দুই হাজার টাকা, যাতায়াত ভাতা এক হাজার ৫০০ টাকা, টিফিন ভাতা ৫০০ টাকা ও ধোলাই ভাতা ৫০০ টাকা নির্ধারণ করতে হবে। এ সময় তিনি আরও বলেন, আমাদের রেশন দিতে হবে। পোশাকের টাকা বেতনের সঙ্গে দিতে হবে। একই সঙ্গে পূর্বের ন্যায় শতভাগ পেনশন উত্তোলনের সুবিধা দিতে হবে। টাইমস্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল করতে হবে। এছাড়াও আমাদের সুদমুক্ত গৃহঋণ দিতে হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেন, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি এম এ হান্নান ও মহাসচিব মো. মিজান উদ্দিন পাটওয়ারী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com