মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সহ-অধিনায়কের দায়িত্বে আফিফ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৯ আগস্ট, ২০২২

এফএনএস স্পোর্টস: সংযুক্ত আরব আমিরাতে চলমান এশিয়া কাপে বাংলাদেশ ক্রিকেট দলের সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন বাঁ-হাতি ব্যাটার আফিফ হোসেন। অধিনায়ক সাকিব আল হাসানের ডেপুটি হিসেবে কাজ করবেন আফিফ। গত শনিবার রাতে এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিবৃতিতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতে চলমান এশিয়া কাপে দলের সহ-অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন আফিফ। ২০১৮ সালের ফেব্র“য়ারিতে অভিষেকের পর বাংলাদেশের হয়ে ৪৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। বাংলাদেশের মিডল-অর্ডারে অন্যতম ভরসার নাম ২২ বছর বয়সী আফিফ। টি-টোয়েন্টিতে ১৯ দশমিক ৩৮ গড়ে ২টি হাফ-সেঞ্চুরিতে ৬৯৮ রান করেছেন তিনি। স্ট্রাইক রেট ১১৮ দশমিক ১০। আগামী ৩০ আগস্ট শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের এশিয়া কাপ মিশন শুরু করবে গত দুই আসরের ফাইনালিস্ট বাংলাদেশ। গত শনিবার থেকে শুরু হয় এশিয়া কাপ। উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়েছে আফগানরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com