মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাকিবদের কোচ হলেন সাবেক জিম্বাবুইয়ান অধিনায়ক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২

এফএনএস স্পোর্টস: খেলোয়াড়ি জীবনে সাকিব আল হাসানদের মুখোমুখি অনেকবারই হয়েছেন সাবেক জিম্বাবুইয়ান অধিনায়ক তাতেন্দা তাইবু। এবার সাবেক জিম্বাবুইয়ান তারকা যুক্ত হলেন টি-টেন লিগের বাংলাদেশি মালিকানাধীন দল বাংলা টাইগার্সে। দলটিতে সহকারী কোচ হিসেবে কাজ করবেন ৩৯ বছর বয়সী তাইবু। গত বৃহস্পতিবার বাংলা টাইগার্স ফ্রাঞ্চাইজি তাদের সামাজিক যোগাযোগমাধ্যম প্লাটফর্মে এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। সেখানে দলটি লিখেছে, জিম্বাবুয়ের একজন কিংবদন্তি যিনি এক যুগ ধরে দলকে নেতৃত্ব দিয়েছেন। তিনি এখন একজন টাইগার। আমরা তাইবুকে টি-টেন লিগে বাংলা টাইগার্সের ৬ষ্ঠ মৌসুমের সহকারী কোচ হিসেবে ঘোষণা করতে পেরে আনন্দিত। এবারের মৌসুমে বাংলাদেশিদের প্রাধান্য দিয়েছে দলটি। বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার আফতাব আহমেদকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে দলটি। এ ছাড়া মেন্টরের দায়িত্বে থাকবেন প্রখ্যাত কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। গত সেপ্টেম্বর মাসে টি-টেন লিগের ষষ্ঠ আসরের নিলাম অনুষ্ঠিত হয়েছিল। সেই ড্রাফটে টাইগার উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান ও তরুণ টাইগার পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীকে দলে ভিড়িয়েছিল বাংলা টাইগার্স। তাদের আগে সাকিব আল হাসানকে আইকন ক্রিকেটার হিসেবে নিয়েছিল তারা। খেলোয়াড়ি জীবনে সাকিব আল হাসানদের মুখোমুখি অনেকবারই হয়েছেন সাবেক জিম্বাবুইয়ান অধিনায়ক তাতেন্দা তাইবু। এবার সেই সাকিবের দলের কোচ হিসেবে নিয়োগ পেলেন তাইবু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com