সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাকিব প্রসঙ্গে যা বললেন লিটন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩

এফএনএস স্পোর্টস: সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ইনজুরিতে পড়েন সাকিব আল হাসান। ইনজুরির কারণে ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে যান বিশ্বসেরা এই অলরাউন্ডার। আর তাই ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র অনুপস্থিত সাকিব। তার মতো বিশ্বসেরা অলরাউন্ডারকে ছাড়া একাদশ সাজাতে বেশ বেগ পেতে হয় টিম ম্যানেজমেন্টকে। সাকিব থাকলে দল ভারসাম্যপূর্ণ হয় বলে মন্তব্য করেছেন লিটন দাস। সোমবার শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘সাকিব ভাই থাকা মানে দুই দিক থেকে ব্যালেন্স। কিছু ওভার বোলিং পাবেন ব্যাটিংও পাবেন। স্বাভাবিকভাবে সাকিব ভাই যখন না খেলেন, বিশেষ করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি বেশি কঠিন হয়ে যায় বাংলাদেশ দলের জন্য। কিন্তু টেস্টে আমাদের এখন পর্যাপ্ত পরিমাণে বোলার আছে ফলে বোলিংয়ে খুব বেশি ঘাটতি নাও হতে পারে।’ সাকিবের অনুপস্থিতিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে দলকে নেতৃত্ব দেবেন লিটন। নিজের নতুন দায়িত্ব প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এরকম কোনো কিছুই না। আপনি যদি ভাইস ক্যাপ্টেন্সি করবেন এমনও হয়েছে যে সাকিব ভাই মাঠের বাইরে গেছেন তখন আমাকে ১-২ ওভার হলেও অধিনায়কত্ব করতে হয়েছে। এটা নিয়ে তাই বাড়তি চিন্তা নেই।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com