সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরায় জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার \ তারুণ্যের উৎসব’২৫ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী বুধবার বিকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং প্রাইম ব্যাংকের বাস্তবায়নে জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও বিসিবি কোর্স মুফাচ্ছিনুল ইসলাম তপু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করেন জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের হেড অফ ব্রাঞ্চ জালাল আহমেদ। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের জুনিয়র অফিসার মোঃ রায়হান হোসেন, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রউফ, কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আবু সাঈদসহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও ছাত্র ছাত্রীবৃন্দ। ৪ দলীয় ফাইনাল খেলায় কারিমা মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে সাতক্ষীরা উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com