সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরায় তারুণ্যের উৎসবে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় তারুণ্যের উৎসব ২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। “এসো দেশ বদলাই পৃথিবী বদলাই”এই স্লোগানকে সামনে নিয়ে বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি সদর উপজেলার আয়োজনে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শোয়াইব আহমাদ। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন, ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও পলাশপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুল ইসলাম, তুজুলপুর জিসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি.এম আব্দুর রকিব, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুর রউফ, কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আবু সাঈদ, ক্রীড়া শিক্ষক মনোরঞ্জন মন্ডল, ইকবাল অমি, শাহীন রেজা প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন খেজুরডাঙ্গা আরকে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এম ঈদুজ্জামান ইদ্রিস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com