বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরায় দেড় কোটি টাকার মাদক বিনষ্ট করলো বিজিবি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

এফএনএস: সাতক্ষীরায় জব্দ করা এক কোটি সাতান্ন লাখ টাকার মাদক বিনষ্ট করেছে বিজিবি। গতকাল রোববার সকালে সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন বিজিবি সদর দফতরে এসব মাদক বিনষ্ট করা হয়। বিনষ্ট মাদকের মধ্যে রয়েছে— সাড়ে ১৮ হাজার বোতল মদ, ১০০ কেজি গাঁজা, ৭ হাজার ১০০ হেরোইন, ৩ লাখ ২৮ হাজার ৮৫৭টি ইয়াবা, ২৪ বোতল এলএসডি, সাড়ে ৪ কেজি ক্রিস্টাল মেথ আইসসহ অন্যান্য মাদক। সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক বলেন, ‘বিজিবি সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক। দেশের ভূখণ্ড রক্ষাসহ যেকোনও ধরনের চোরাচালান প্রতিরোধে আমরা তৎপর রয়েছি। সীমান্তে মাদক ও চোরাকারবারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স আছে এবং থাকবে।’ এ সময় উপস্থিত ছিলেন— বিজিবির সহকারী পরিচালক মাসুদ রানা, সাতক্ষীরা মেডিক্যাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. কাজী আরিফ আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট রিপন বিশ^াস, সাতক্ষীরা র‌্যাব—৬ সহকারী পুলিশ সুপার এসএম আরিফ রায়হান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ—পরিদর্শক বিজয় কুমার মজুমদারসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com