শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা উদ্বোধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২

মীর আবু বকর \ সাতক্ষীরায় সাড়ে ৩শত বছরের ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা উদ্বোধন হয়েছে। জেলা প্রশাসন ও পৌর সভার উদ্যোগে গতকাল সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, তিনি ফিতা কেটে ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, অতিঃ পুলিশ সুপার প্রশাসন মোঃ সজীব খান, অতিঃ জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, প্যানেল মেয়র আলহাজ্ব কাজী ফিরোজ হাসান, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা-সাগর, কাউন্সিলর শফিকুল আলম বাবু, কাউন্সিলর শেখ মারুফ হাসান, সংরক্ষিত কাউন্সিলর নুরজাহান বেগম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, সাঃ সম্পাদক মোঃ সুমন হোসেন, জেলা শিল্পকলা একাডেমির সাঃ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন, মেলা কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মানিক শিকদার। শহীদ আব্দুর রাজ্জাক পার্কের পুরো জায়গা জুড়ে মেলায় স্টল তৈরি করা হয়েছে। মেলায় থাকছে বিপুল সংখ্যক নয়নাভিরাম মনোহরী পণ্যের সমাহার। বাহারি লোভনীয় স্বাদের নানান খাবার। মন কাড়ানোর জন্য সুস্বাদু আচারের পরসাও সাজিয়েছে। রয়েছে নাগরদোলা, ঘোড়ার গাড়ি। এছাড়া লৌহজাতদ্রব্য, বাঁশ ও বেতের দোকান, নার্সারি দোকান, শিল্পকলা একাডেমির সামনে নাগরদোলা ও রেলগাড়ি, নৌকা। শিশুদের জন্য ব্যাপক বিনোদনের ব্যবস্থা। শিশুদের খেলনা সামগ্রী বাহারী ডিজাইন না দেখলে বলা কঠিন। জেলা প্রশাসনের নিয়ম মেনে প্রাথমিক পর্যায়ে মেলা চলবে ১৫ দিন। ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে এ সময় আরো বাড়তে পারে। উলে­খ্য, মহামারী করোনার প্রভাবে গত ২ বছর গুড়পুকুরের মেলা বন্ধ ছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com