সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরার চারটি আসনের নৌকার মাঝিদের নাম ঘোষনা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩

মনোনয়ন প্রাপ্তরা হলেন ফিরোজ আহমদ স্বপন, আসাদুজ্জামান বাবু, অধ্যাপক ডা: আ,ফ,ম রুহুল হক এমপি ও এসএম আতাউল হক দোলন
স্টাফ রিপোর্টার ঃ আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ সাতক্ষীরার চারটি আসনের মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেছেন। নৌকার মাঝি হিসেবে নৌকা প্রতিক পেলেন সাতক্ষীরা ১ তালা কলারোয়া আসনের ফিরোজ আহমদ স্বপন সাতক্ষীরা ২ সদর আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা ৩ দেবহাটা আশাশুনি ও কালিগঞ্জ আংশিক অধ্যাপক ডাঃ আ,ফ,ম রুহুল হক সাতক্ষীরা ৪ শ্যামনগরে ও কালিগঞ্জ আংশিক এসএম আতউল হক দোলন। নৌকা প্রতিক প্রাপ্ত নৌকা মাঝি হিসেবে একাদশ সংসদ নির্বাচনের মনোনয়ন প্রাপ্তদের মধ্যে সাতক্ষীরা ৩ আসনের প্রার্থী প্রাক্তনমন্ত্রী আ’লীগ কেন্দ্রীয় নেতা অধ্যাপক ডা: আ,ফ,ম রুহুল হক পুনরায় মনোনয়ন পেয়েছেন। সাতক্ষীরা ১ আসনের নৌকার মাঝি (মনোনয়ন প্রাপ্ত) ফিরোজ আহমদ স্বপন কলারোয়া উপজেলা আ’লীগ সভাপতি, সাতক্ষীরা সদর আসনের নৌকার মাঝি (মনোনয়ন প্রাপ্ত) আলহাজ্ব আসাদুজ্জামান বাবু ছাত্রলীগ, যুবলীগের নেতৃত্ব দেওয়ার পর জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দুইবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান সাতক্ষীরা ৩ আসনের নৌকার মাঝি (মনোনয়ন প্রাপ্ত) অধ্যাপক ডা: আ.ফ,ম রুহুল হক এমপি, প্রাক্তনমন্ত্রী এবং আওয়ামীলীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাতক্ষীরা ৪-আসনের নৌকার মাঝি এসএম আতাউল হক দোলন শ্যামনগর উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক,. বর্ষিয়ান রাজনীতিবিদ প্রাক্তন এমপি জেলা আ’লীগ সভাপতি একেএম ফজলুল হকের পুত্র। দলীয় মনোনয়ন ঘোষনার পর আওয়ামীলীগ নেতা কর্মিদের মাঝে উৎসাহ উদ্দীপনা সৃষ্টির পাশাপাশি নির্বাচনি আবহাওয়া স্রোত বইছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com