সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরার শ্যামনগরে নওয়াবেকী ও হরিনগর বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের মনিটরিং

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের বাজার তদারকি টিম (২৮ মার্চ) সাতক্ষীরার শ্যামনগরে নওয়াবেকী ও হরিনগর বাজারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি। জেলা ক্যাব সদস্য সাকিবুর রহমান বাবলা, শ্যামনগর উপজেলা সেনিট্যারি ইন্সপেক্টর বিকাশ সরকার ও মুন্সিগঞ্জ নৌ পুলিশ ফোর্সেস’এর সহায়তায় এ তদারকি কার্যক্রম পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান। তদারকি সময়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’০৯ বাস্তবায়নে প্রশাসনিক ব্যবস্থায় নওয়াবেকী বাজারে ছাবিহা স্টোর-এ ২০ হাজার টাকাও জিরো স্টোরে-এ ৫ হাজার এবং হরিনগর বাজারে রনি মিষ্টান্ন ভান্ডার-এ ১ হাজার ও রবিউল মিষ্টান্ন ভান্ডার-এ ১ হাজার টাকা মিলে মোট ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসকল প্রতিষ্ঠান জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের ৩৭, ৩৮, ৪২ ও ৫১ ধারা লংঘন করায় এ জরিমানা করা হয়েছে। এছাড়া বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পরামর্শ ও লিফলেট বিতরণ করা হয়েছে। জনস্বার্থে এই তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com