শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হযরত আবু বকর সিদ্দিক (রা:) কামিল মাদ্রাসা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩

ধুলিহর প্রতিনিধি ॥ এবারেও ফলাফলে শীর্ষস্থান ধরে রেখে সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হযরত আবু বকর সিদ্দিক (রা:) ইসলামীয়া কামিল মাদ্রাসা। বিগত বছরগুলোর মতই এবছরেও আলেম পরীক্ষার ফলাফলে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে মনোনীত হয়েছে ঐতিহ্যবাহী ওই প্রতিষ্ঠানটি। সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রতিষ্ঠানটি থেকে ৬৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এর মধ্যে এ+ ০৭ জন, এ গ্রেড-৩৬ জন, এ- ৮জন, বি গ্রেড০৬ ও সি গ্রেড ০৯- জন শিক্ষার্থী উন্নীত হয়ে শতভাগ পাশের হার ধরে রেখেছে প্রতিষ্ঠানটি। বিভিন্ন পর্যায়ে যাচাই-বাছাই করেও রেজাল্টের দিক থেকে ওই প্রতিষ্ঠানটি জেলার শ্রেষ্ঠ মাদ্রাসা হিসাবে মনোনীত হয়েছে। এব্যাপারে ওই মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট মুফতি হাফিজুর রহমান জানান , সকল শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষিকাদের কঠোর প্ররিশ্রম এবং ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যসহ অভিভাবক, এলাকাবাসী সকলের সহযোগীতার ফলে লেখা-পড়ার মান উন্নয়ন হয়েছে। তিনি জানান, আগামীতে ভালো ফলাফল অব্যহত রাখতে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। প্রতিষ্ঠানটি সাতক্ষীরা -আশাশুনি সড়কের পাশে ধুলিহরের অত্যন্ত মনোরম পরিবেশে স্থাপিত। প্রতিষ্ঠানটি শুরু থেকেই সুনামের সাথে ফলাফলে সাফল্য অর্জন করায় সাতক্ষীরা জেলায় প্রশংসা কুড়িয়েছেন। ফলে বৃহত্তর খুলনা বিভাগে ১০জেলার বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষার্থীরা ওই প্রতিষ্ঠানের আবাসিকে অবস্থান করে পড়াশুনা করে আসছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com