সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরার সর্বত্র পলিথিন ও প্লাস্টিক সামগ্রীর উদ্বেগজনক উপস্থিতি ও ব্যবহার ঃ মাটি, পানির দূষন বাড়ছেই

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

দৃষ্টিপাত রিপোর্ট \ পলিথিন এবং প্লাষ্টিক সামগ্রীর উদ্বেগ জনক উপস্থিতি, ব্যবহার এবং ব্যবহার পরবর্তি বর্জ্র আকার ধারনে মাটি আর পানি দূষিত হচ্ছে। বিপন্ন হচ্ছে মাটির উর্বর প্রতিনিয়ত ক্ষয় হচ্ছে মাটি। নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। সর্বাপেক্ষা ক্ষতির কারনে পরিনত হচ্ছে একবার ব্যবহৃত পলিথিন ও প্লাষ্টিক সামগ্রী। সাতক্ষীরার বাস্তবতায় ও প্রেক্ষিতে ক্রমবর্ধমান ভাবে বাড়ছে তো বাড়ছে প্লাষ্টিক পলিথিন সহ মাটির সাথে মিশ্রন না ঘটা সামগ্রীর দূষণ, যতই দিন যাচ্ছে ততোই পরিস্থিতির অবনতি ঘটছে। প্রাত্যাহিক জনজীবন তথা জীবন যাত্রায় অপেক্ষাকৃত কম মূল্য হওয়ায় এ সকল সামগ্রীর ব্যবহার উর্ধমুখি। বর্তমান সময়ে রোজনামচায় অতি গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় হয়ে উঠেছে পরিবেশ, মাটি, পানি দূষনকারী সামগ্রী। খাবারের একবার ব্যবহার যোগ্য প্লাষ্টিক প্যাকেট, পলিথিন ব্যাগ সহ পলিথিন সামগ্রী, পানির বোতল, গ্লাস, প্লেট, চায়ের কাপ, চামস, মাথার সৌখিন টুপি, চিংড়ী পোনা বহনকারী ককসিট বকস, মাছরাখা ক্রেট, চেয়ার, টেবিল, ব্রাশ, রেইন কোট সহ অপরাপর ব্যবহৃত সামগ্রী। উলে­খিত প্লাষ্টিক ও পলিথিন সামগ্রী ব্যবহারের পর তা সরাসরি মাটি, পানি, নর্দমায় যাচ্ছে যা প্রত্যক্ষ ভাবে মাটির ও পরিবেশের জন্য চরম হুমকির কারন হিসেবে পরিনত হচ্ছে। এ সকল সামগ্রী কেবল মাটি বা পরিবেশের ক্ষতি করছে তা নয়, মানব দেহের জন্যও হুমকি স্বরুপ, জনস্বাস্থ্য বিপন্ন হচ্ছে। প্লাষ্টিক, পলিথিন সামগ্রী পচনশীল নয়, অপচনশীল, বছরের পর বছর মাটিতে পড়ে থাকলেও পচে না বা মাটির সাথে মিশ্রন ঘটে না। সূর্যের আলো, পানি এবং অপরাপর পরিবেশ বান্ধব উপাদান মাটিতে প্রবেশ করতে পারে না। যে কারনে মাটি ক্ষয় হয়, শক্তিহীন ও উর্বরহীনতায় পরিনত হয়। পানিতে পড়ে থাকা প্লাষ্টিক ও পলিথিন বর্জ্য নানান ধরনের পরিবেশ ও পানি বিধ্বংসী সামগ্রী ব্যাপক পরিমান শোষন করে, ক্ষতিকারক কীটনাশক, মশা সহ অনাকাঙ্খিত প্রাণি কুলের বংশ বিস্তর ঘটিয়ে সামগ্রীক পানি ব্যবস্থাকে দূষন, কার্যকরহীন, ব্যবহারের অনুপোযোগী করে তোলে। পলিথিনে মোড়ানো খাবার গ্রহন ও চরম স্বাস্থ্যঝুকি, এ সকল প্যাকেট জাত খাবার ও প্লাষ্টিক কনটেইনার রক্ষিত খাবার গরম, ঠান্ডার আবহে রাসায়নিক বিষক্রিয়ার সৃষ্টি হয় যার প্রভাবে চর্মরোগ, ত্বক রোগ, পেটের পিড়া, ডায়রিয়া, আমাশয় সহ মরনব্যাধির ঘটনাও ঘটছে। সাতক্ষীরার বিশ লক্ষাধীক লোক এর সিংহ ভাগ প্রতিদিন কোন কোন প্রয়োজনে পলিথিন ও প্লাষ্টিক সামগ্রী ব্যবহার করছে যা একবার বা ততোধিক বার ব্যবহার করে মাটি ও ড্রেনেজ ব্যবস্থায় ফেলছে মাটি দূষনের পাশাপাশি পানি নিষ্কাষন ব্যবস্থায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে জলাবদ্ধতার সৃষ্টি করছে। সাতক্ষীরা এমনিতেই চিংড়ী চাষের কারনে এবং লবনাক্ত পানির প্রভাবে পরিবেশের ভারসাম্য, ক্ষয়িষ্ণুতায় এর উপর পলিথিন এবং প্লাষ্টিক সামগ্রী অতি উপস্থিতি পরিবেশকে আরও এক ধাপ বিপন্নতায় নিচ্ছে। ২০০২ সালে পলিথিন, শপিং ব্যাগের উৎপাদন, ব্যবহার, বিপনন ও বাজরজাত করনের উপর সরকার নিষেধাজ্ঞা আরোপ করে যা বাস্তবায়নে পরিবেশ দপ্তর ভূমিকা রাখলেও সময়ের ব্যবধানে এক শ্রেনির অসাধু ব্যবসায়ী জনসাধারনের চাহিদা ও গ্রহনযোগ্যতাকে পুজি করে পলিথিন ব্যাগ, পলিথিন সামগ্রী সহ প্লাষ্টিক সামগ্রীক উৎপাদন সহ বাজারজাত করছে। এই মুহুর্তে বিশেষ ভাবে প্রয়োজন কাগজের ঠোঙ্গা, পার্টের বাজার ব্যাগ, পাটের চালের বস্তা, কাপড়ে ব্যাগ সহ এই ধরনের সামগ্রী ব্যবহার মাটি উর্বরতা রক্ষা ও ক্ষয়রোধ করবে ও পরিবেশের ভারসাম্য বজায় রাখবে। সাতক্ষীরায় পরিবেশের এই চরম অসয়িষ্ণু পরিস্থিতি উত্তরনের বিকল্প নেই। পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক শরিফুল ইসলামকে সাতক্ষীরায় পলিথিন, প্লাষ্টিক সামগ্রীর অবাধ উপস্থিতি এবং বিপনন নিষিদ্ধ সামগ্রীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের বিষয়ে জানতে চাইলে তিনি দৃষ্টিপাত কে জানান পরিবেশ দপ্তর প্রতিমাসে দুই থেকে তিনটি অভিযান পরিচালনা করে আসছে। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা অব্যাহত আছে। তিনি বলেন অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে আমরা কাজ করছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com