রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি ও আলোচনা সভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২ অক্টোবর, ২০২৩

মীর আবু বকর ॥ সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৩ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “সার্বজনীন মানবাধিকার ঘোষণায় প্রবীনদের জন্য প্রদত্ত প্রতিশ্রতি পূরণের প্রজন্মের ভূমিকা” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারাদেশের সাতক্ষীরা জেলা প্রশাসন, জেলা সমাজসেবা অধিদপ্তর ও জেলা প্রবীণ হিতৈষী সংঘের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল সকাল সাড়ে ১০ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা উপ পরিচালক সন্তোষ কুমার নাথ, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, সদর সমাজসেবা অফিসার মোঃ শহিদুর রহমান, পৌর সমাজ সেবা অফিসার মোঃ মিজানুর রহমান, সদর হাসপাতালে সমাজসেবা অফিসার শারমিন সুলতানা, সাতক্ষীরা প্রবীন আবাসন কেন্দ্রের নির্বাহী পরিচালক মোঃ আবুল কালাম আজাদ, প্রবীণ হিতৈষী সংঘের সাধাঃ সম্পাদক মোঃ আশরাফ উদ্দিন, অধ্যাপক মোজাম্মেল হোসেন, মোহাম্মদ আলী সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, এ কে এম আব্দুর রাজ্জাক, শফিউদ্দিন, সিরাজুল ইসলাম, রায় দুলাল চন্দ্র, আবু কাজী, এড উসমান আলী। সভার সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক ও প্রবীণ হিতৈষী সংঘের জেলা সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, মানুষ চিরকাল একরকম থাকে না। বেঁচে থাকলে অবশ্যই বাধ্য করে স্বীকার করতে হবে। যিনি যে পেশায় থাকেন এক সময় অবসর গ্রহণের পর বার্ধক্য আসবেই। প্রবীণদের সম্মান শ্রদ্ধা করতে হবে। তাদের সাথে এমন কোন আচরণ করবেন না যাতে তারা কষ্ট পান। এর পূর্বে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় প্রবীণ হইতেছি সংঘের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সদস্য ও উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com