মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩

ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার ব্যবস্থাপনায় নবারুণ স্কুল মোড় হতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে জেলা সভাপতি মাও: এ.কে.এম রেজাউল করিমের সভাপতিত্বে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন চলাকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা মার্কার মেয়র প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই) ও নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বক্তারা বিক্ষোভ সমাবেশে বরিশালে মেয়র প্রার্থীর উপর নির্বাচন চলাকালিন সময়ে হামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা সহ-সভাপতি মো: ছারোয়ার আলম, জয়েন্ট সেক্রেটারি মাও: মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মুফতী মুবাশ্বীর হুসাইন আলমগীর, দপ্তর সম্পাদক মো: আশরাফুল ইসলাম, দ্বীনি সংগঠন সাতক্ষীরা জেলা সভাপতি আলহাজ্ব শেখ আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মো: মনিরুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা সভাপতি ডা: এবাদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর থানা সভাপতি মো: ইমাদুল ইসলাম, সেক্রেটারি ডা: মুস্তাফিজ উর রউফ, ইসলামী যুব আন্দোলন জেলা সভাপতি মো: মুবাশশীরুল ইসলাম তকী, সাধারণ সম্পাদক প্রভাষক মোহাম্মদ আলী, ইসলামী ছাত্র আন্দোলন জেলা সভাপতি গাজী মো: আসাদুল­াহ, পাটকেলঘাটা থানা সভাপতি শেখ শাহাদাৎ হোসেন প্রমুখ। সমাবেশ শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা সেক্রেটারি প্রভাষক কাজী মো: ওয়েজ কুরণী। এর পূর্বে শহরের নবারুন স্কুলের মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।-প্রেস বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com