স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় উন্নত প্রযুক্তিতে সফল মাছ চাষ ও চিংড়ি পোনা উৎপাদন ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। হ্যাচারী অ্যাসোসিয়েশন অব বাংলাদেশর আয়োজনে ও বাণিজ্য মন্ত্রণালযয়ের বিজনেন্স কাউন্সিলের আর্থিক সহযোগিতায় এবং মৎস্য বিভাগ ব্যবস্থাপনায় গতকাল বেলা ১১ টায় শহরের তুফান কনভেনশন সেন্টার লেক ভিউয়ে জেলা জেলা মৎস্য অফিসার মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মাছ উৎপাদন বৃদ্ধির জন্য চাষীদের বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন। অপরিকল্পিতভাবে ঘের করে চিংড়ি চাষ করায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। পরিকল্পিতভাবে মাছ চাষ করতে হবে। বিদেশে মাছ রপ্তানি করে বাংলাদেশ প্রতিবছর বিপুল পরিমাণ রাজস্ব আয় করে। হ্যাচারী শিল্প কে বাঁচাতে সকলকে একযোগে কাজ করতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রিম্প হ্যাচারী অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নির্বাহী সদস্য মোঃ শহিদ ফারুক, খুলনা বিভাগীয় হ্যাচারী মালিক সমিতির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিপিসি নির্বাহী সদস্য পলাশ ঘোষ, সম্পা হ্যাচারীর স্বত্বাধিকারী বিশ্বনাথ ঘোষ সহ হ্যাচারী মালিক, পোনা ব্যবসায়ী ও মৎস্য চাষিরা। পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন কালিগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কমকর্তা মোঃ নাজমুল হুদা। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রিম্প হ্যাচারী অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সচিব এস এম বাবর।