বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরায় উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সদরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করলেন চেয়ারম্যান প্রাথী মশিউর রহমান বাবু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৩ মার্চ, ২০২৪

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় আস্নন উপজেলা পরিষিদ নির্বাচন উপলক্ষে গণসংযোগ করলেন চেয়ারম্যান প্রার্থী জেলা জাতীয় পার্টির মনোনীত প্রাথী ও জাতীয় পার্টির যুগ্ম সাধারন সম্পাদক সমাজসেবক মো: মশিউর রহমান বাবু। গতকাল বিকালে সদর উপজেলার ভাদড়া, কুশখালী বাজার সহ বিভিন্ন এলাকায় গনসংযোগ করেন। এসময় তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীর পক্ষে সকল শ্রেণী পেশার মানুষের ভোট চান। গণসংযোগের পর সন্ধ্যায় ফিংড়ী ইউনিয়নের শিমুল বাড়িয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষার্থী সাথে ইফতার অংশগ্রহন পরে এতিম শিক্ষার্থীদের সার্বিক খোজ খবর নেন। এর পূর্বে জুম্মায় কামালনগর জামে মসজিদ মুসল্লীদের সাথে সৌজন্য সাক্ষাতকালে দোয়া প্রার্থনা করেন। পরে কামালনগর সরকারী কবরস্থানে মশিউর রহমান বাবুর পিতা সাবেক সংসদ সদস্য প্রয়াত হাবিবুর রহমানের কবর জিয়ারত শেষে বিভিন্ন জায়গায় নির্বাচনী গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি, জেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক কাজী আমিনুল হক, ফিরোজ, প্রচার সম্পাদক কমল বিশ্বাস, জেলা তরুন পার্টির সভাপতি আবু ইয়াসিন, সাধারন সম্পাদক আব্দুল কাদের, জাতীয় পার্টির নেতা মোস্তাফিজুর রহমান তুষার প্রমুখ। এছাড়া জেলা ও উপজেলা জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com