মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরায় এইচএসসি পরিক্ষার প্রথম দিন শান্তিপূর্ণ ভাবে সমাপ্ত \ জেলায় অনুপস্থিত ৭৮

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরার সারা দেশের ন্যায় শান্তিপূর্ণ ভাবে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে বিগত বছরের তুলনায় এবার পরীক্ষার ধরন ছিল সম্পূর্ণ ব্যতিক্রম। ইতিপূর্বে মাদ্রাসা শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার সাথে এইচএসসি পরীক্ষা শুরু হলেও এবার শুধু এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। জেলায় এবার এইচএসসি পরীক্ষা ২৩ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। জেলায় এইচএসসি প্রথম দিনের পরীক্ষায় ১১০১ জন শিক্ষার্থী অংশ গ্রহনের কথা থাকলেও অনুপস্থিত ছিলেন ৭৮ শিক্ষার্থী। তবে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তি পূর্ণ ভাবে প্রথম পরীক্ষা শেষ হলো। এবার অনুপস্থিত মধ্যে সদর উপজেলায় ৩০, কলারোয়া উপজেলায় ৭, তালা উপজেলায় ২৩, আশাশুনি উপজেলায় ১২, দেবহাটা উপজেলায় ২ ও শ্যামনগর উপজেলায় ৪ জন শিক্ষার্থী সর্বমোট ৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা সরকারী কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। তিনি এসময় কয়েকটি কক্ষ পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতি: জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com