সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরায় গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দূর্ণীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ মে, ২০২৩

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় গণ সচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দেশ প্রেমের শপথ নিন দুর্ণীতিকে বিদায় দিন এই শ্লোগানকে সামনে রেখে গতকাল দুপুরে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর পাঠকক্ষে দুর্ণীতি দমন কমিশন খুলনা সজেকার আয়োজনে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: জাহিদুর রহমান, জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো: নাজমুল হাসান, কারিগরি প্রশিক্ষন কেন্দ্র টিটিসির অধ্যক্ষ কেএম মিজানুর রহমান, জেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, সহ সভাপতি মুর্শিদা আক্তার, সদস্য মো: এছহাক আলী, অধ্যাপক রেজাউল করিম, রেবেকা সুলতানা, আব্দুর রব ওয়ার্ছি প্রমুখ। অনুষ্ঠানে বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক কুমার চক্রবর্তী। এ উপলক্ষে দুই দিন ব্যাপী বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সোমবার বিকাল ৫টায় একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালী পরবর্তী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com